সূর্যের আলোর অনুপস্থিতিতে আমরা বৈদ্যুতিক বাতি জ্বালাই। সূর্যের আলোর আয়োজনটুকু তাতে পাওয়া না-গেলেও আমেজটুকু তো পাওয়া যায়! এটাই বা কম কীসে! তেমনি হাদীসের সবচেয়ে মুবারক মজলিসগুলো পেয়েছিলেন সাহাবায়ে কেরাম (রদিয়াল্লাহু আনহুম)। তাঁরা হাদীসের সবক পেয়েছিলেন সরাসরি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকে।
উম্মাহর শেষের দিকের প্রজন্ম হওয়ায় খুব স্বাভাবিকভাবেই সোনালি সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হয়েছি আমরা। কিন্তু হাদীস নিয়ে তাদাব্বুর তথা গভীর চিন্তাভাবনা আমাদেরকে সেই আমেজটুকু উপহার দিতে পারে।
(0) Rated Products