অজ্ঞতার গাঢ় অন্ধকার চিরে দুনিয়াতে এলো একচিলতে আলো। এ আলো আসলে ওহীর সুউজ্জ্বল রোশনাই। মানুষের মুক্তির দিশারী। এ আলোই কুরআন—মহান রবের চির অমলিন বাণী।
কিন্তু শিরক-কুফর আর অজস্র ইজমের বিষাক্ত কাদায় ডুবে থাকা মানুষের মন ক্ষণে ক্ষণে এ মহান বাণীকে নিয়ে সন্দিহান হলো। ছুড়ে দিতে চাইল নানান চ্যালেঞ্জ। বিচিত্র সব প্রশ্ন ছুড়ে দিয়ে সৃষ্টি করতে চাইল ধোঁয়াশা। এ অপচেষ্টা যুগে যুগেই হয়েছে। কেউ স্রেফ প্রশ্ন ছুড়েছে। কেউবা ভুল বের করতে মরিয়া হয়েছে। তবু আজতক কারও অপচেষ্টাই আলোর মুখ দেখেনি।
(0) Rated Products