0 item

৳ 0

whatsapp--v1
স্বপ্ন রঙিন দিন image

স্বপ্ন রঙিন দিন

৳ 225 320 (29.69 % ছাড়ে)

    কিশোর বয়স বড় অদ্ভুত একটা সময়। এ বয়সে শরীর-মন সবই থাকে উচ্ছ্বল-প্রাণবন্ত। প্রাণপ্রাচুর্যে ভরা এ বয়সটাকে তাই পরবর্তী জীবনে স্বপ্নের মতোই লাগে।

    পা পিছলে যাবার শুরুটাও হয় এ বয়সেই। অনাবিল মন-মস্তিষ্ক আবিলতায় ছেয়ে যায় উপযুক্ত সাহচর্য না পেলে।

    অনাবিল মন-মস্তিষ্ক আবিলতায় ছেয়ে যায় উপযুক্ত সাহচর্য না পেলে। ক্লান্তিহীন প্রাণ ক্লেদাক্ত হয়ে পড়ে অসৎসঙ্গে—আর তাতেই ঘটে সর্বনাশ!

    এ সর্বনাশের নাগপাশ এড়াতে চাইলে উচ্ছ্বল এ বয়সেই দ্বীনি চিন্তা-চেতনার চর্চা প্রয়োজন। আর চর্চার জন্যে চাই অনুসন্ধিৎসু মন। ‘স্বপ্ন-রঙিন দিন’ উপন্যাসটির প্লট সাজানো হয়েছে সেরকমই কিছু জিজ্ঞাসু কিশোর চরিত্রকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র মাহমুদ কীভাবে তার ভাইয়ার কাছ থেকে দ্বীন ও দ্বীনি চেতনা সম্পর্কে দীক্ষা পায়, তা-ই আমরা দেখব সুলিখিত এই উপন্যাসের মাধ্যমে।

    কিশোর ও তরুণ বয়েসী পাঠকেরাও এতে পাবে অনেক জানা-বোঝার খোরাক।


(0) Rated Products
Start Comment Respond
Add a Review

আরো দেখুন